নতুন তথ্যসচিব কামরুন নাহার

বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২০,৮:১৭ পূর্বাহ্ণ
0
658

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয়ের নতুন তথ্যসচিব হিসেবে দায়িত্ব দিয়েছে বৃহত্তর চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্ম নেয়া নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে। গত ৩০ ডিসেম্বর (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় এ পদোন্নতি ও বদলির আদেশ জারি করে। গত ৩০ ডিসেম্বর ২০১৯ চুক্তিতে নিয়োগ পাওয়া তথ্যসচিব আবদুল মালেকের মেয়াদ শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মোল্লা গ্রামে কামরুন নাহারের জন্ম। তার বাবার নাম মোহাম্মদ ইউনুস এবং মায়ের নাম মোছাম্মদ জামিলা খাতুন। তিনি ১৯৭৭ সালে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৯ সালে মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস-সম্মান (দ্বিতীয় শ্রেণিতে ৬ষ্ঠ স্থান) এবং ১৯৮৩ সালে এমএসএস (প্রথম শ্রেণিতে ৩য় স্থান) অর্জন করেন।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে ২০০২ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স সমাপ্ত করেন এবং দ্বিতীয় শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন কামরুন নাহার। তার স্বামীর নাম খন্দকার আনোয়ারুল ইসলাম। সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দুই পুত্র সন্তানের জননী কামরুন নাহার।

বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা। পূর্বে তিনি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও কামরুন নাহার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে