সরকার কোনো অপরাধীকে ছাড় দেয়নি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২০,১০:০৭ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোনো অপরাধীকে ছাড় দেয়নি এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসেছে। বিগত বছরগুলোতেও দেশ পরিচালনায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয়নি। মানুষকে নিরাপদ রাখাই বর্তমান সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী গতকাল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকার অপরাধীদের ধামাচাপা দিচ্ছে না। আগে এ ধরনের অপরাধীদের পরিচয় জানতে দেওয়া হতো না। অপরাধীদের ধামাচাপা দেওয়া হতো। কিন্তু এখন আর তা হচ্ছে না। প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বলেই বিভিন্ন ধরনের অপরাধীদের জনসম্মুখে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, সরকারের কার্যক্রমকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। করোনায় অনেক দেশই বিপর্যস্ত হয়েছে। বাংলাদেশের সরকার বিপর্যস্ত হয়নি, মোকাবিলা করেছে। এ সময় করোনা মোকাবিলায় সবাইকে সচেতনতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

প্রতিমন্ত্রী মতিজাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একযোগে ইশানিয়া বকুলতলা নিরাপদ প্রসূতি কেন্দ্র, বাতাসন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ফুটকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ভান্ডারখণ্ড উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও সেতাবগঞ্জ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা রাণী পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী ও পৌর মেয়র এম আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

এর আগে  প্রতিমন্ত্রী দিনাজপুরের প্রবীণ নাগরিক সদ্য প্রয়াত অমলেন্দু ভৌমিকের পরিবারের সাথে  সাক্ষাৎ করেন। পরে বোচাগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে