বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে পার্বত্য চট্টগ্রামে ৫৭৫ কোটি টাকার কাজ শুরু

শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২০,১০:০৪ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, তিন পার্বত্য জেলার আর কোনো এলাকা বিদ্যুৎবিহীন থাকবে না। তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে ৫৭৫ কোটি টাকার কাজ শুরু হয়েছে।

          গতকাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী পরে পার্বত্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ১৮ কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজ ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯৪ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন মন্ত্রী।  

          এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কুদ্দুস, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে