সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সোমবার, আগস্ট ১০, ২০২০,৪:২৩ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে।

রবিবার এক শোকবার্তায় শেখ হাসিনা দেশের সংগীত জগতে আলাউদ্দিন আলীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সেরা সঙ্গীত পরিচালক হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আলাউদ্দিন আলী ক্যান্সার রোগে রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে