শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গ্রন্থ প্রকাশনায় তথ্যমন্ত্রী

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০,১:০৬ অপরাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

          গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে চৌধুরী নাফিজ সরাফাত সম্পাদিত প্রধানমন্ত্রীর জন্মদিন স্মারক গ্রন্থ ‘পিতা থেকে কন্যা : স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি’ এবং কবি আসলাম সানী সম্পাদিত ‘নন্দিত নেত্রী শেখ হাসিনা, গর্বিত বাংলাদেশ’ গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। 

          এ সময় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান এবং শেখ হাসিনার জন্মদিনে এ দু’টি গ্রন্থের প্রকাশনাকে তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে