শবেবরাতে কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২০,৭:৫৭ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ১৪ শাবান ১৪৪১ হিজরি দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদ্‌যাপিত হবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গৃহীত সতর্কতামূলক ব্যবস্থার প্রেক্ষিতে বিরাজমান পরিস্থিতিতে মহিমান্বিত এ রজনিতে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ কামনা করে বিশেষ দোয়া করার এবং কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

         গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

          বিজ্ঞপ্তিতে জানানো হয় ধর্মপ্রাণ মুসলমানগণ এ রাত মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন। এই ইবাদত বন্দেগীর সময় করোনা ভাইরাস থেকে প্রিয় মাতৃভূমি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীকে সুরক্ষা ও নিরাপদ রাখার বিষয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। দেশের আলেম-ওলামা, পীর- মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে এই দোয়া ও প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে।

করোনা ভাইরাস ব্যাপক হারে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকায় পবিত্র শবে বরাতে কবরস্থান ও মাজারে জনসমাগম না করে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে মৃত আত্মীয়-স্বজনের রূহের মাগফেরাত কামনা ও দোয়া করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। একই সাথে কবরস্থান ও মাজারের গেইট বন্ধ রাখা-সহ কবরস্থানের ভিতর ও বাহিরে জনসমাগম রোধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে গুজব ছড়ানো ও গুজবে বিশ্বাস হতে বিরত থাকার জন্যও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে