ঢাকা বোর্ড জিপিএ-৫ এ শীর্ষ অবস্থানে

রবিবার, মে ৩১, ২০২০,৩:০৬ অপরাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত বছরের মতো এবারও ঢাকা বোর্ড সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এ শীর্ষ অবস্থানে। এ বছর পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৮ শিক্ষার্থী।

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন। এরপরপ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা ১১টার পর এসএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত ফলাফল ফেসবুক লাইভে তুলে ধরেন।

আজ রবিবার প্রকাশিত ফলাফলে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে ২৯ হাজার ৬৮৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হারও বেড়েছে এ বছর। এবার পাসের হার ৮২.৩৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ৬২ শতাংশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে