[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পণ্যবাহী ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী । নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বিদিরপুর গ্রামের মৃত সবুর খানের ছেলে আবদুস সামাদ (৪০) ও একই গ্রামের শাহ আলম (৩৫)।এ দুর্ঘটনা ঘটে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোদাগাড়ী মেডিকেল মোড়ে ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে ।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ।
জানা গেছে, গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক যাচ্ছিলো রাজশাহীর দিকে । বিপরীত দিক থেকে আসা দুজন মোটরসাইকেল আরোহী বাসায় ফিরছিলেন। এসময় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে রাস্তায় ছিটকে পড়ে শাহ আলম ঘটনাস্থলেই মারা যান ।এ সময় আহত আবদুস সামাদকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নিয়ে যান গোদাগাড়ী হাসপাতালে । পরে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।
ওসি জানান, জব্দ করা যায়নি ট্রাকটি । মামলার প্রস্তুত নেওয়া হচ্ছে এ ঘটনায় ।মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ।





























