[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শরতের শিউলি ভেজা ভোর আর নদী তীরে সাদা কাশ ফুলের দোলে দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা পূজা। প্রতিমা তৈরির কারিগররা আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চট্টগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন । অন্যদিকে বিশাল বাজেটের আকর্ষণীয় সব থিমের আদলে সাজানো হচ্ছে মণ্ডপ।
সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে দেবীর বোধনের মধ্যদিয়ে। এবারও ঐতিহ্য ধরে রেখে নগরীর বিশাল বাজেটের প্রতিমা মণ্ডপগুলো সাজানো হচ্ছে আকর্ষণীয় থিমের আদলে। শেষ মুহূর্ত্বের প্রস্তুতি চলছে মণ্ডপগুলো সাজাতে। বেশির ভাগ থিম পূজায় এবার ফুটিয়ে তোলা হচ্ছে নারী নির্যাতন থেকে শুরু করে সমাজের বিভিন্ন অত্যাচার, অনাচারের চিত্র। যেখানে দেবী দুর্গা প্রতিবাদী রূপে সবার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবেন।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন তালুকদার জানান পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, প্রতিমা তৈরির কারিগররা শেষ মুহূর্ত্বে ব্যস্ত সময় পার করছেন। এ বছর মহানগরীর ২৭০টি সহ জেলায় দুই হাজারের বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।





























