[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিপিএলের সপ্তম আসর আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে। তবে এ আসরে বিশ্বসেরা অলসাউন্ডার সাকিব আল হাসান ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখালেন। ঢাকা ডায়নামাইটস ফ্রাঞ্চাইজির হয়ে এর আগে টানা তিন আসর খেলেছেন তিনি।
জানা গেছে, আজ বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় । এক বছরের জন্য এই চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে ।
রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাফওয়ান সোবহান এবং রংপুর রাইডার্স টিমের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ।
এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। এরপরে ২০১৬ আসর থেকেই ঢাকার হয়ে খেলছেন সাকিব। পরে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘রংপুর রাইডার্সে যোগ দিতে পেরে অনুভব করছি রোমাঞ্চিত । আশাকরি চ্যাম্পিয়ন হতে পারব আসছে মৌসুমে ।’































