[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নভেম্বরের শেষ দশদিন অনুষ্ঠিত হবে এবছরের বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে পাঁচটি দেশ। গেল বারের চেয়েও জাঁকজমকপূর্ণ ভাবে এবারের আসর। শনিবার (২৬ অক্টোবর) বাফুফের কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত বৈঠকে চূড়ান্ত হবে সব। জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আবু নাঈম সোহাগ বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হোস্ট করবো। বঙ্গবন্ধু গোল্ডকাপের সিংহভাগ কাজ অলরেডি শেষ। বেশ কিছু দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে। আগামি কয়েকদিনের মধ্যে বাকি দলগুলোও নিশ্চিত করে ফেলবো।































