[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রংপুরে আবু শাহাদত মো. দুলাল (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বাড়ি থেকে ডেকে নিয়ে দুবৃর্ত্তরা খুন করেছে । বুধবার সকালে নগরীর ৩৩ নং ওয়ার্ডের মাহিগঞ্জ শরেয়ারতল এলাকার একটি পারিবারিক কবরস্থানের নিকট থেকে পুলিশ উদ্ধার করে তার মরদেহ ।ওই ওয়ার্ডের মহিন্দ্রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা নিহত দুলাল এবং প্রধান শিক্ষক ছিলেন মহিন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুলাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে একটি কবরস্থানের পাশের খাল থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে তার মরদেহ । আঘাতের চিহ্ন রয়েছে নিহতের শরীরে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড । এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।





























