[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধি: “দূর্যোগ ঝুকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসাই উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠিতে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২০ পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় এ-উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, ঝালকাঠির পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার।
অন্যদের মধ্যে দূর্যোগকালিন করনিয় বিষয় নিয়ে সহকারি পরিচালক এনএসআই আঃ কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তার সহ কৃষি, বিদ্যুৎ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট বিষয়ক সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।





























