যুবলীগ নেতা জি কে শামীম র‍্যাবের অভিযানে আটক

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৯,৩:৫১ অপরাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীমকে বিপুল অর্থসহ আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার র‍্যাব অভিযান চালায় রাজধানীর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে জি কে শামীমের কার্যালয়ে । তার সঙ্গে আটক করা হয়েছে ছয় দেহরক্ষীকেও। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে যুবগীলের এই নেতা। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও সহ সভাপতি তিনি।  

দুপুর সাড়ে ১২টা থেকে নিকেতনে শামীমের কার্যালয় ঘিরে রাখে র‌্যাব আটকের আগে। র‌্যাব সূত্র জানায় বেলা ২টার দিকে তাকে আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান তার আটকের খবর নিশ্চিত করেছেন।

জি কে শামীম রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত। জি কে শামীম নিয়ন্ত্রণ করেন গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজই। গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি বিএনপি শাসনামলেও।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে