মেহেরপুরে দুই ভাইয়ের গলাকাঁটা লাশ উদ্ধার

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৯,৫:০৬ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মে‌হেরপুর সদর উপ‌জেলার দর‌বেশপুরে গ্রা‌মের থাকেন রোকন (৩২) ও হাসান (৪০) দুই চাচাতো ভাই। পেশায় মাছ চাষি। বাড়ির কাছেই শোলমারি বিল ইজারা নিয়ে সেই বিল মাছ চাষ করতেন তাঁরা। গতরাতে বিলে মাছ পাহারা দিচ্ছিলেন। একপর্যায়ে রাত ৩টার দিকে তাদের গলাকাটা লাশ পাওয়া যায়। ওই গ্রামের ইদ্রিস মাস্টারের ছে‌লে নিহত রোকন, আর আজাদ বিশ্বা‌সের ছে‌লে হাসান।

ধারণা করা হ‌চ্ছে গ্রামের শোলমারি বিলের ইজারা নেওয়াকে কেন্দ্র ক‌রে শত্রুতার জে‌র ধরে এ হত্যাকা‌ণ্ডের ঘটনা ঘট‌েছে। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পু‌লিশ সুপার মোস্তা‌ফিজুর রহমানের নেতৃত্বে পু‌লিশের এক‌টি দল ঘটনাস্থল প‌রিদর্শন করেছে।

অতিরিক্ত পু‌লিশ সুপার মোস্তা‌ফিজুর রহমান বলেন, রোকন ও হাসান দরবেশপুর গ্রামের শোলমারি বি‌ল ইজারা নিয়ে মাছ চাষ করতেন। তাঁরা গতরাতে বিলের মাছ পাহারা দি‌চ্ছি‌লেন। এই সু‌যো‌গে তা‌দেরকে হত্যা ক‌রে এলাকা ত্যাগ ক‌রে‌ একদল সন্ত্রাসী। বিলের পা‌শে একজনের এবং পা‌শের এক‌টি ধানক্ষেত থে‌কে ‌আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান সুরতহাল রি‌পোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য লাশ মে‌হেরপুর হাসপাতাল ম‌র্গে নেওয়া হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে