এবার ডেঙ্গুতে প্রাণ গেল উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৯,৪:৫৬ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ডেঙ্গুর কাছে এবার পরাজয় বরন করলেন বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা বেবী (৩২)। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভোর ৪টা ৫৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। বেবী রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। তাঁরা উপজেলার সদর ইউনিয়নের সিংগুমপাড়ার বাসিন্দা।

বেবীর পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন বেবী। তাঁকেএকটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে