মা-বাবাকে খুঁজছে ট্রেন দুর্ঘটনায় আহত শিশু

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯,৬:২০ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় আহত একটি শিশু পাওয়া গেছে। শিশুটি কথা বলতে না পারায়। তার নামও জানা যায়নি। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে দুর্ঘটনাস্থল থেকে আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হসপিটাল চিকিৎসাধীন রয়েছে শিশুটি। 

শিশুটির মা-বাবা বা অভিভাবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে ছিল শিশুটি। শিশুটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে তার স্বজনদের খুঁজে পেতে সাহায্য করার আবেদন জানিয়েছেন ফেসবুকে। তার স্বজনদের কোনো সন্ধান পেলে রেলওয়ে পুলিশের সঙ্গে কিংবা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে