চট্টগ্রামে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

সোমবার, জুলাই ১, ২০১৯,৫:০১ পূর্বাহ্ণ
0
142

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করার সময় নুরুল আবছার (৪৫) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল রবিবার তাকে কারাগারে পাঠানো হয়।

নুরুল আবছার রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নতুনহাট এলাকার চুকির কাজী বাড়ির নুরুল হকের ছেলে। 

জানা যায়, গত শনিবার দুপুরে জলিলনগর এলাকায় নুরুল আবছার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা দাবি করে। এ সময় অন্য চালকরা জড়ো হয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তারা তাকে আটক করে পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের মাধ্যমে থানায় সোপর্দ করে।

রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ জানান, চালক মো. মিলন বাদী হয়ে নুরুল আবছারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে