[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মরহুম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কর্মময় জীবন আগামী দিনের আইনজীবীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হবে।
গতকাল সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মরহুম মাহবুবে আলমের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী।
মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, তাঁর এই চলে যাওয়ায় সুপ্রীম কোর্ট তথা সারা দেশের আইন অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো। তিনি নিজ কর্মগুণেই চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে জানান মন্ত্রী।
আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার এ সময় উপস্থিত ছিলেন।


























