[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়ার জেরেই শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের দেবরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানান আসামি সোলাইমান হোসেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি করে পুলিশ। এতে জানানো হয়, দীর্ঘ ৫ থেক ৬ বছর ধরে সোলাইমানের সঙ্গে তার ভাবি পারভিনের পরকীয়া চলছিল। তিন মাস আগে মালয়েশিয়া থেকে সোলাইমান দেশে ফিরলে পারভিন প্রায়ই তাকে বিয়ের কথা বলতেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গত ৮ জানুয়ারি রাতে ধারালো ছুরি দিয়ে প্রথমে ভাবি পারভিন ও পরে ভাতিজা নূরকে হত্যা করেন তিনি।


























