[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হোটেল তাজবেঙ্গলে।
স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত এই দুই নেতার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির ম্যাচ উপভোগ করতে কলকাতায় আসায় শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী-প্রতিমন্ত্রী, দুই দেশের হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।


























