[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে চীনে। আর উহান শহরে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। শুধুু তাই নয়, ওই শহরে বসবাসরতদের আগামী এক সপ্তাহের মধ্যে শহর ছেড়ে না যাওয়ার নির্দেশও দিয়েছে প্রশাসন।
মনে করা হচ্ছে, মূলত চীনের উহান শহর থেকেই রহস্যময় নতুন ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। নতুন ধরনের এই ভাইরাসের উৎস খুঁজতে এখনও তদন্ত চলছে। ১ কোটি ১০ লাখ মানুষের বসবাস উহান শহরে। চান্দ্র নতুন বর্ষ হিসেবে এই সময়টাতে লাখ লাখ চীনা নাগরিক ঘুরে বেড়ান। উহান শহরের বাসিন্দারা এবার আটকা পড়ে গেছেন। এখন পর্যন্ত এই ভাইরাস ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ৫০০ শতাধিক মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটির প্রাথমিক উৎস প্রাণী হতে পারে। তবে চীনা কর্মকর্তাদের দাবি এই ভাইরাস ছড়ানোর সঙ্গে উহানের একটি সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্ক রয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো করোনা ভাইরাস ঠেকানোর প্রচেষ্টা জোরদার করেছে। ভাইরাসটিকে ২০১৯-এসসিওভি নামে ডাকা হচ্ছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে এটি ছড়িয়ে পড়ে।
সূত্র : বিবিসি, নিউ ইয়র্ক টাইমস































