ব্যক্তিগত ইউটিউব চ্যানেল খুলেছেন দিশা পাটানি

রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯,৬:১৫ পূর্বাহ্ণ
0
212

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইউটিউবে নিজদের চ্যানেল খুলেছেন সম্প্রতি আলিয়া ভাট এবং জ্যাকলিন। আর সেই চ্যানেলের মাধ্যমে তারা জীবনের নানা অজানা মুহূর্তের ঝলক তুলে ধরেন। আর এবার তাদের দেখানো পথেই হাঁটলেন দিশা পাটানি। তিনিও খুলেছেন একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল।

শুক্রবার এক টুইট বার্তায় তিনি জানান, আপনাদের সঙ্গে আমার প্রথম ইউটিউব ভিডিও শেয়ার করা নিয়ে আমি ভীষণ এক্সসাইটেড। আশা করি আপনারা উপভোগ করবেন, ঠিক যেমন এই ভিডিও শ্যুট করার সময়ে আমি উপভোগ করেছি।দিশা পাটানির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, দিশা জিমে ওয়র্কআউট করছেন এবং পরে নাচের ক্লাসে প্র্যাক্টিস করতে দেখা যায়। সব শেষে ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে দেখা যায় তাকে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে