[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পাবনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আহত হয়েছেন ৬ জন। পুলিশ জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে খেলাধুলার সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন। কয়েকজন সহপাঠী তাকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে একটি অ্যাম্বুলেন্সে করে শহরে নিয়ে যাচ্ছিলেন।
তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৭ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স চালক রাজু আহমেদের মৃত্যু হয়।





























