বিমানে ঢাকা-লন্ডন রুটে লোকসান-বাড়ছে ভোগান্তি

শনিবার, আগস্ট ৩, ২০১৯,৭:২৫ পূর্বাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিমানের লাভজনক রুটগুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা-লন্ডন রুট। অধিকাংশই ব্রিটেন প্রবাসী এই রুটের, যাদের গন্তব্য সিলেট। সপ্তাহের প্রতিদিনই ফ্লাইট পরিচালনা করার ব্রিটেন প্রবাসীদের অনেকদিনের দাবি ছিল, তবে তা না করে হজ ফ্লাইটের কারণে বোয়িং ট্রিপল সেভেনের থেকে অপেক্ষাকৃত ছোট উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ। যার ফলে অনেকগুণ ভোগান্তি বেড়েছে, লোকসানের মাত্রা বাড়ছে ।

একমাত্র বিমানই লন্ডন থেকে সরাসরি সিলেটে অবতরণ করে তাই ঈদসহ বিভিন্ন ছুটিকালীন ব্রিটেন প্রবাসীদের পছন্দের শীর্ষে থাকে বিমান। চাহিদার কথা চিন্তা করে গেলো ডিসেম্বরে এই রুটে ফ্লাইটের সংখ্যা দুই মাসের জন্য ছয়টি করা হয়েছিলো । প্রবাসীদের দাবি ছিল এবারের গ্রীষ্মকালীন ছুটি ও ঈদের সময়েও ফ্লাইট সংখ্যা বাড়ানোর। তা তো হয়নি উল্টো হজ পরিচালনা করা হচ্ছে ফ্লাইটের কারণ দেখিয়ে অপেক্ষাকৃত ছোট বিমানে এই রুটের ফ্লাইট । ফলে, গত ৫ জুলাই থেকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৬২১৬ জন যাত্রী কম পরিবহন করবে বিমান। আর এই সময়কালীন স্থান সংকুলান না হওয়ায় কার্গো কম যাচ্ছে দুশো বায়ান্ন টন, যাতে বিমান হারাচ্ছে প্রায় ৫৪ কোটি টাকার রাজস্ব।

হিলসাইড ট্রাভেলসের চেয়ারম্যান হেলাল উদ্দিন খান বলেন, হঠাত করে ফ্রিকোয়েন্সি ছোট হয়ে যাওয়ার পর তখন সার্ভিস মডার্ন হলেও মাসিক একশ টন মাল আমরা  কম দিতে পারছি
বিমানকে।  এর রাজস্ব হারাচ্ছে সরকার।

বিমান
শিডিউল ঘোষণা করেছিল গত বছরের ১০ ডিসেম্বর থেকে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করার ।বিমান বাংলাদেশকে এরপর আধুনিক সেবার প্রতিশ্রুতি দিয়ে ঢাকঢোল পিটিয়ে টিকেট বিক্রি করে দুই মাসের মধ্যেই তা থেকে সরে আসতে হয় । বিমান কর্তৃপক্ষের নানা সমন্বয়হীনতার কারণে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভের সঞ্চার হয়েছে ।

একসময়ে ঢাকা-ম্যানচেস্টার রুট চালু থাকলেও তা বন্ধ আছে। বিমানের প্রথম ফ্লাইট চালু হয়েছিল
ম্যানচেস্টার রুটে ২০১১ সালের দোসরা নভেম্বর । লাভজনক থাকা সত্ত্বেও সেটি বছর না যেতেই ২০১২ সালের সেপ্টেম্বরে বন্ধ করে দেয় বিমান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে