বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত, আটক ২

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৯,৪:৫৬ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গতরাত সাড়ে ১২টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। আহতরা হলেন আবদুল আওয়াল (৬০), কামরুজ্জামান (৩৭), জালাল মিয়া (৪০), মনির হোসেন (৩৫) ও করিম (৪০)। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নানা বিষয় নিয়ে বাঞ্ছারামপুর উপজেলার  সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের অলি মেম্বার ও ইকবাল হোসেনের বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে সোমবার রাতে অস্ত্র-শস্ত্র নিয়ে তাতুয়াকান্দি গ্রামের পার্শ্ববর্তী পাইকারচর গ্রামে দানা মিয়ার বাড়িতে অলি মেম্বারের সমর্থকদের ওপর হামলা করে ইকবালের সহযোগীরা।

হামলাকারীরা সুমন ও আওয়ালকে গুলি করে। বাকিদের টেঁটা ও দা দিয়ে কুপিয়ে আহত করে। আহতদেরকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।  আহতদেরকে ঢাকায় স্থানান্তর করা হয়। তারা সবাই অলি মেম্বারের সমর্থক বলে জানা গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাউদ্দিন চৌধুরী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে