[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাগেরহাটের মোরেলগঞ্জে রিয়াজুল হাওলাদার (২৫) নামের এক যুবককে ৪ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে মোরেলগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় উদ্ধার করার পর। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার খাউলিয়া ইউনয়নের খাউলিয়া গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
পার্শ্ববর্তী গাবতলা গ্রামের মান্নান হাওলাদারের ছেলে গ্রেপ্তারকৃত রিয়াজুল হাওলাদার। বুধবার সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে আসামি রিয়াজুল ও নির্যাতিতা শিশুটিকে।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল জানায়, মঙ্গলবার বিকেলে বখাটে যুবক রিয়াজুল বিস্কুট খাওয়ানোর প্রলোভন দিয়ে খাউলিয়া গ্রামের ওই শিশু কন্যাকে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে নিয়ে যৌন নির্যাতন করে। শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন।





























