[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২২ সেপ্টেম্বর রবিবার ৫ দিনব্যাপী ‘ইনভেস্টমেন্ট প্রসিডিউর’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে।
এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. জহুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মো. হাফিজুর রহমান ও অনুষদ সদস্য জনাব মো. রেদওয়ান উল্লাহ।































