বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদের দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে : আইনমন্ত্রী

বুধবার, এপ্রিল ৮, ২০২০,৭:৫৯ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদের দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রক্রিয়া শেষ হলেই তার দণ্ড কার্যকর করা হবে।
গতকাল মঙ্গলবার গুলশানে নিজ আবাসিক  অফিস থেকে এক ভিডিও বার্তায় সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

          মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলো মাজেদ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছে। পরে আপিল  আদালতে এ দণ্ড নিশ্চিত হয়।
আইনমন্ত্রী আরো বলেন, মঙ্গলবার ভোর রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। আদালতের আদেশে তাকে ঢাকার কেরানিগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।


          যেহেতু ক্যাপ্টেন মাজেদ ভারত থেকে এসেছে, এ অবস্থায় কারাগারে তাকে নিয়ে করোনার ঝুঁকি রয়েছে কি না – এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ক্যাপ্টেন মাজেদ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এ কারণে তাকে কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হবে। অন্য কোনো আসামির সাথে তার কোনো সংযোগ থাকবে না। এ কারণে তাকে নিয়ে করোনার ঝুঁকির কোনো আশঙ্কা নেই।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে