[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষকে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি ৩৯ লাখ টাকা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর/সংস্থার কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকগণ বৈশাখী ভাতার ২০ শতাংশ হিসেবে এই টাকা প্রদান করেন।
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, সচিব মোঃ আকরাম-আল-হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ্ এই চেক প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৈশাখী ভাতার অংশ দেওয়ায় সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


























