প্রতিরোধ সমাবেশ সফল করায় নগরবাসীকে চাসিক মেয়রের অভিনন্দন

শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২০,৮:৫০ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ,যৌতুক ও দুনীতি প্রতিরোধে আয়োজিত লালদীঘি মাঠের সমাবেশ সফল করায় নগরবাসিকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ আ.জ.ম.নাছির উদ্দীন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ সমাবেশের আয়োজিত করে। আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় সিটি মেয়র বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসির একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। নগরবাসির দায়বদ্ধতা ও অঙ্গীকার থেকে নগরের ৪১টি ওয়ার্ডে সব শ্রেণি -পেশার মানুষকে নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে বিভিন্নœ শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ,যৌতুক ও দুনীতি প্রতিরোধে যে প্রতিবাদ জানিয়েছেন সেজন্য সবাইকে অভিনন্দন জানান সিটি মেয়র। এছাড়াও তিনি সফলতার সঙ্গে সমাবেশ শেষ করতে সহযোগিতা করার জন্য আইন শৃংখল বাহিনী,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সমাবেশে অংশগ্রহনকারী রাজনীতিক,সামাজিক,সাংস্কৃতিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে