বগুরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আটক চাচা

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯,৮:৩১ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বগুড়ার ধুনট উপজেলায় আব্দুর রাজ্জাক (৫০) নামে এক শিশুর চাচাকে পুলিশ গ্রেপ্তার করেছে চার বছর বয়সের ভাইঝিকে ধর্ষণচেষ্টার অভিযোগে। আব্দুর রাজ্জাক উপজেলার গোপালনগর ইউনিয়নের মোহাম্মাদপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে চাচার যৌন নিপীড়নে অসুস্থ শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে ৭ দিন পর সোমবার সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে এসেছে। এ ঘটনায় সোমবার শিশুটির মা বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর শহরের ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা যায়, যৌন নির্যাতনের শিকার শিশুটি উপজেলার মোহাম্মাদপুর গ্রামের এক দিনমজুরের মেয়ে। একই বাড়িতে বসবাস করে আব্দুর রাজ্জাক ও শিশুটির হতদরিদ্র পরিবারের লোকজন। তিন সন্তানের জনক আব্দুর রাজ্জাক সম্পর্কে শিশুটির চাচা।

গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। ঘটনার সময় ওই বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরের ভেতর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে রাজ্জাক। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে। 

এদিকে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে ওই দিন রাত ১২টার দিকে ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্ত সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, এ মামলার আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম শারীরিকভাবে সুস্থ রয়েছে। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী তদন্তসাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে