পূর্বঘোষিত সকল কর্মসূচী সম্পন্ন করেছে টিম টিএসএ

বুধবার, জুন ৫, ২০১৯,৩:২৯ অপরাহ্ণ
0
119

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অবশেষে, টিম টিএসএ পূর্বঘোষিত কর্মসূচীসমূহ আজ সম্পন্ন করেছে । টিম টিএসএ’র পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ ও ইদের শুভেচ্ছা এর সকল দাতা, সদস্য, শুভাকাঙ্ক্ষীদের। অবশেষে জনসাধারণের কাছ থেকে সংগৃহীত দান, সাদকাহ ও যাকাতের অংশ টিম টিএসএ পৌছে দিয়েছে সুবিধাবঞ্চিত মানুষের দরজায়। টিএসএ এর পক্ষ থেকে ইদ সামগ্রি বিতরন করা হয় ঢাকার মুরাদপুর, জুরাইন, কাজলা ও কাজলার পার, নারায়নগঞ্জের সোনারগাঁ, লাঙ্গলবন্দ, পেরাবো, ঐরাবো, তাজমহল, মাসাবো এলাকায়।

শুধুমাত্র ইদসামগ্রি বিতরণ ছাড়াও টিএসএ ইয়াতিম, অসহায় ও পথবসবাসকারীদের ইফতার করানো, ইদ উপলক্ষে নতুন জামা বিতরণ, নগদ টাকা বিতরণ, প্রয়োজনীয় রক্তের যোগানদাতা, বিনামূল্যে শিক্ষা, বয়স্ক ও গণশিক্ষা, পথশিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাসহ অনেক মানুষের ব্যক্তিগত বা সামাজিক সমস্যা সমাধানে বিশেষ প্রয়োজন যেমন অসুস্থতা ও মেয়ের বিয়ের মত জটিল সমস্যা নিরসনে সাধ্যমত আর্থিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

“যেখানেই দূর্ভোগ, সেখানেই টিম টিএসএ।” এই উদ্দেশ্যকে কেন্দ্র করে সকলের ভালবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে টিম টিএসএ। যেকোন প্রয়োজনেঃ ০১৯৭২০১৯১৯৪।
টিএসএ একটি অরাজনৈতিক, অমুনাফাভোগী সমাজকল্যানমুলক সংগঠন।আপনিও চাইলে হতে পারেন এর গর্বিত সদস্য। প্রতিদিন মাত্র ২ টাকা হিসেবে মাসে ৬০ টাকা করে জমা রাখতে পারেন টিএসএ তে। আর সেখান থেকেই বিভিন্ন বিপদ আপদে অসহায় মানুষের পাশে দাড়ানো ও তাদের সহায়তা করতে পারেন আপনিও।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে