পিরোজপুরে মন্দিরের প্রতিমা ভাঙ্গায় যুবক আটক

সোমবার, অক্টোবর ২১, ২০১৯,৯:০১ পূর্বাহ্ণ
0
158

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পিরোজপুরের নাজিরপুরে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (২১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে উপজেলার দীর্ঘা ইউনিয়নের কলারদোয়ানিয়া বাজার এলাকায়।

জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ও কালি মন্দিরে ঢুকে কালী প্রতিমা ভাঙচুর করার সময় কামরুল ইসলাম সুজন (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার রাজাবাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে প্রতিমা ভাঙচুরকারী কামরুল ইসলাম সুজন।

এর আগে কামরুল ইসলাম সুজন প্রথমে কলারদোয়ানিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। পরে বাজার সংলগ্ন কলারদোয়ানিয়া বাজার সংলগ্ন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অধির রঞ্জন মল্লিকের বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে।

উপজেলার বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই অনুপ কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর পৌনে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে একই এলাকার তিনটি মন্দিরে ঢুকে ভেতরে থাকা প্রতিমা ভাঙচুর করেছে কামরুল ইসলাম সুজন। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধরে বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নাজিরপুর থানায় পাঠায় পুলিশ।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে