একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস আর নেই

সোমবার, অক্টোবর ২১, ২০১৯,৯:১০ পূর্বাহ্ণ
0
68

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকার ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস। গত শুক্রবার অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। সেখানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ল্যাবএইড হাসপাতালের হিমঘর থেকে গুণী এ চিত্রশিল্পীর মরদেহ নেয়া হয়। তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। সেখানে তার সহকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এরপর মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে রাজধানীর সবুজবাগ শশ্মানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। শুক্রবার বিকেলে অচেতন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা এ শিল্পীকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশে স্থাপনা শিল্প ও পারফরমেন্স শিল্পের সূচনাকারী অন্যতম শিল্পী কালিদাস কর্মকার। চারুকলায় অবদানের জন্য সরকার ২০১৮ সালে এ শিল্পীকে একুশে পদকে ভূষিত করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে