পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, জুন ২০, ২০১৯,৫:৫৯ পূর্বাহ্ণ
0
117

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০১৯ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  উপস্থিত হয়েছেন ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যোগ দেন। এখানে তিনি পরিবেশ মেলা ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন ।

এবার বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বায়ুদূষণ’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলেও এ বছর ওই দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হওয়ায় দিবসটি পিছিয়ে আজ (২০ জুন) পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, উন্নয়নকে টেকসই করতে সকল পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে কৃষি, শিল্পসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কোনো বিকল্প নেই। তবে উন্নয়নকে টেকসই করতে সকল পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে