পঞ্চগড়ে প্রতিবন্ধী দিবস পালিত

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০১৯,৯:০২ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পঞ্চগড়ে ‘অভিগম্য আগামীর পথ’ এ প্রতিপাদ্য নিয়ে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পঞ্চগড় প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে একটি বণার্ঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজাম উদ্দীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম আলী, স্থানীয় এনজি পরস্পরের নিবার্হী পরিচালক আকতারুন নাহার সাকী, দেশ উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক মো. জহিরুল ইসলাম, সমাজসেবার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। 

র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে