নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবোয় করোনা পরিস্থিতি উদ্বেগজনক

শনিবার, এপ্রিল ১১, ২০২০,৯:১৮ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৮ জনের দেহে। এদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ১৪ জন এবং নারায়ণগঞ্জের অধিবাসী ৮ জন। অন্যরা দেশের বিভিন্ন জেলার।

আজ শনিবার দুপুরে এসব তথ্য জানান, মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এতে যুক্ত হন।

বুলেটিনে জানানো হয়, দেশে করোনায় আক্রান্তদের মধ্যে শতকরা ৫২ জন ঢাকার অধিবাসী।

বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জানান, নারায়ণগঞ্জ জেলা ছাড়াও ঢাকার মিরপুর ও বাসাবোয় করোনা পরিস্থিতি উদ্বেগজনক ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে দুজন ঢাকার বাইরের এবং একজন ঢাকার। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন, ফলে মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সুস্থ হওয়ার তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স যথাক্রমে ২৬, ৫৭ ও ৫৫ বছর।

আরও ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে