[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
খুলনার ডুমুরিয়ায় হাফেজ ফরহাদ উজ্জামান (৪২) হত্যা মামলায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন । একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও আরো ৬ মাসের অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়। এই রায় প্রদান করেন আজ সোমবার বিকালে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক । এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২০১৫ সালের ৫ জুন ডুমুরিয়ার শোভনা মৌলভিপাড়া গ্রামে ।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- সোলায়মান সরদার (২৯), আমির সরদার (৪৮), আজিজুর সরদার (৪৪) ও শহিদ দফাদার (৪৬)। এদের বাড়ি ডুমুরিয়ার মৌলভিপাড়া গ্রামে। আদালতে উপস্থিত ছিলেন রায় ঘোষণার সময় আসামিরা । জানা যায়, ফরহাদ স্থানীয় শোভনা মৌলভিপাড়া মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক ছিলেন। মাদ্রাসার পাশে বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি । এ ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেন ডুমুরিয়া থানায় । বাবর আলীর ছেলে ফরহাদ ওই এলাকার । বাদীর পরিবার মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ।





























