[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গতকাল মঙ্গলবার বিকালে নগরীর উত্তর পাহাড়তলী আবদুল আলী নগর সমাজ উন্নয়ন কল্পে মতবিনিময় সভা স্থানীয় দি নিউ ইলাভেন স্টার ক্লাবে অনুষ্ঠিত হয়। আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
উপস্থিত এলাকাবাসীর সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেয়র পদে কাজ করার সুযোগ হলে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সামাজিক সংগঠন গুলোকে উন্নয়ন পরিকল্পনায় সম্পৃক্ত করে সব এলাকায় সুষম উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করব। আমরা উন্নয়নের বিষ্ময়কর নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী। তিনি নগর উন্নয়নের জন্য আমাকে মেয়র পদে আপনাদের মেন্ডেড আদায় করার জন্য মনোনীত করেছেন। আপনাদের দোয়া, সহযোগিতা, ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম উন্নয়ন কাজের প্রতিনিধি হিসেবে নগর সেবায় নিজেকে উজাড় করে দিতে চাই।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের এরশাদ মামুন, জাহাঙ্গীর আলম, আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদক, আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের মুরুব্বিগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।





























