[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বেগম জাকিয়া সুলতানাকে বিদ্যুৎ বিভাগের বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) পদে পদোন্নতিপূর্বক নিয়োগ করা হয়েছে।
এ তথ্য জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা প্রেরিত এক প্রজ্ঞাপনে।