ময়মনসিংহের সেই লাগেজ থেকে মাথা ও হাত-পাবিহীন মরদেহ উদ্ধার

সোমবার, অক্টোবর ২১, ২০১৯,৬:৩৮ পূর্বাহ্ণ
0
52

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে রোববার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে পুলিশ ও র‍্যাব সদস্যরা সন্দেহজনক একটি লাগেজ ঘিরে রাখে।

রহস্য উদঘাটনে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। সোমবার (২১ অক্টোবর) সকালে সেই লাগেজ থেকে এক ব্যক্তির মাথা ও হাত-পা বিহীন একটি দেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা লাশটির মাথা ও হাত-পা কেটে অন্যত্র ফেলে রাখা হতে পারে।

সোমবার সকালে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবীদ হোসেন জানান, এটি একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য দেহাংশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও দেহের অন্য অংশগুলো উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এরআগে পাটগুদাম ব্রিজের কাছে ট্রাফিক পুলিশের সদস্যরা রোববার সকাল থেকে সারাদিন লাল রঙের একটি ল্যাগেজ পড়ে থাকতে দেখেন। পরে সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে জানানো হয়। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র‍্যাবের সিইও লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে