দেশে করোনায় মোট ২৯৮ জনের মৃত্যু, আক্রান্ত ২০,০৬৫

শুক্রবার, মে ১৫, ২০২০,১২:০৫ অপরাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। করোনা সংক্রমণে এখন পর্যন্ত দেশে মোট ২৯৮ জনের মৃত্যু ঘটল।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০,০৬৫ জন। 

আজ শুক্রবার (১৫ মে) এ তথ্য জানানো হয় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ১৫ জনের মধ্যে পুরুষ সাত জন এবং নারী আটজন। এছাড়া তাঁদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে