থানার সামনে আত্মহত্যার চেষ্টা কলেজছাত্রীর

বুধবার, অক্টোবর ২, ২০১৯,৫:০৬ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজশাহীতে থানার সামনে গায়ে আগুন লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা চেষ্টার ঘটনা তদন্তে কাজ শুরু করেছে মানবাধিকার কমিশন। এর অংশ হিসেবে গতকাল নগরীর শাহ মখদুম থানায় যায় কমিটি। এ সময় কমিটির প্রধান ও মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল কবিরের সঙ্গে অপর তিন সদস্য ছিলেন।

তারা ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর। তদন্ত দলের প্রধান জানান নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে। অভিযোগ আমলে না নেয়ার জেরে, গত ২৮ সেপ্টেম্বর শাহ মখদুম থানার সামনেই শরীরে অগ্নিসংযোগ করে আত্মহত্যার চেষ্টা করেন এক কলেজছাত্রী।

তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে