নওগাঁয় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বুধবার, জুন ১২, ২০১৯,৪:৫৯ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মহিষবাথান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মহাদেবপুর উপজেলার বিজয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে শরিফ হোসেন (১৯), গোলাম রসুলের ছেলে রুহানী ইসলাম (১৯) ও আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৯)। 

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, নিহতরা সবাই বিভিন্ন কলেজের এইচএসসি শিক্ষার্থী। রাত ১০টার দিকে সাগর হোসেন তাঁর ভগ্নিপতির মোটরসাইকেলে করে আরো দুই বন্ধুকে নিয়ে মহাদেবপুর আসছিলেন উপজেলার দিকে । মহিষবাথান বাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারগুলোর পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় তাদের পরিবারকে রাতেই লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে