[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৮ জনে। আক্রান্তদের মধে ৩৩ জন সুস্হ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
বুধবার (১০ জুন ২০২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্হ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন ৫ জনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন ৫ জনের মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের আবু বকর (২২), রবিউল ইসলাম (২১), তাড়াইল সদর বাজারের নারায়ন সাহা (৭২) এবং ইটনা উপজেলার রায়টুটী গ্রামের শফিকুল ইসলাম (৩৮) ও শামসুল হক (৫৫) তারা সকলেই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, বুধবার (১০ জুন) পর্যন্ত তাড়াইল উপজেলা থেকে মোট ৮১২ জনের নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যে ৪৬ জনের রেজাল্ট পেন্ডিং আছে।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন বলেন, উপজেলায় করোনা ভাইরাস (কোভিট-১৯) আক্রান্ত ৫৮ জনের মধ্যে ৩৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেছেন। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকি।





























