দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রবিবার, জুলাই ২১, ২০১৯,৯:০৬ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দিনাজপুর শহরে ট্রাক্টরের (ট্রলি) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আপেল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল মেকানিক । এই দুর্ঘটনা ঘটে আজ রবিবার (২১ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর শহরের মিশন রোডে সার্কিট হাউজের সামনে । দিনাজপুর জেলার বিরল উপজেলার দোগাছী গ্রামের বাসিন্দা নিহত আপেল। সে সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে মোটরসাইকেলের মেকার সাদ্দামের দোকানে কর্মরত ছিল। 

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, আপেল দোকানে কাস্টমারের মোটরসাইকেল ঠিক করার পর চালিয়ে টেস্ট করছিল। এ সময় সামনের দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয় গুরুতর । স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । 

এ ব্যাপারে কোতোয়ালি থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে