ঢাকা ছাড়ার আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কোরিয়ার প্রধানমন্ত্রী

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯,৭:৩০ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল সোমবার বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকতা শেষ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। তিনি গতকাল সকালে ঢাকায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তাঁর স্মৃতির প্রতি । তিনি জাদুঘর পরিদর্শন এবং সই করেন পরিদর্শক বইয়ে । 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অভ্যর্থনা জানান এবং ব্রিফ করেন জাতির পিতার ইতিহাস সম্পর্কে ।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর তিন দিনের এ সফরে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা জানান, লি নাক-ইয়োন বাংলাদেশকে সম্ভাবনার দেশ বলে অভিহিত করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে তিনি বাংলাদেশকে আশ্বাস দিয়েছে নসম্ভাব্য সব ধরনের সহযোগিতার । বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলার উন্নয়ন সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ার বাজারে সব বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে অনুরোধ জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন ওই অনুরোধ বিবেচনার । 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লি নাক-ইয়োনের বৈঠক শেষে গত সোমবার বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ এবং কূটনীতি ও সাংস্কৃতিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) ও কর্মসূচি সই করেছে। 

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী গত রবিবার দুই দেশের ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে, জ্বালানি, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং হাইটেক খাতে দক্ষিণ কোরিয়া সহযোগিতা করতে চায়। 

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী তাঁর সফরকালে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন। এ ছাড়া তিনি কোরীয় কারখানা ও ঢাকার মুগদাপাড়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে