ডেঙ্গুর প্রভাবে কানে শুনতে পাচ্ছেন না চিত্রনায়িকা ববি

বুধবার, সেপ্টেম্বর ৪, ২০১৯,৫:৪০ পূর্বাহ্ণ
0
84

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত ৫ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন ‘বিজলী’ খ্যাত চিত্রনায়িকা ববি। হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরে। জ্বর কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি ডেঙ্গুর প্রভাবে বাম কানে ব্যথা অনুভব করায় ঠিকমতো শুনতে পাচ্ছেন না তিনি। গত একসপ্তাহ ধরে বাম কানে ব্যথা অনুভব করছেন ববি। এর প্রভাবে ওই কানে ঠিকমতো শুনতে পাচ্ছেন না ববি বিষয়টি ববির এক ঘনিষ্ঠজন একটি টেলিভিশনকে জানিয়েছেন।

এর আগে যে ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছিলেন সেখানে অবস্থার পরিবর্তন না হওয়ায় সোমবার ইউনাইটেড হাসপাতালের আরেক চিকিৎসকের শরণাপন্ন হন। তাতেও নাকি তার খুব একটা লাভ হচ্ছে না। বর্তমান সমস্যা নিয়ে শিগগিরই দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপালকে দেখাবেন বলে জানা গেছে। এ বিষয়ে আরো জানা গেছে, কানে তো শুনতেই পাচ্ছে না, এর সঙ্গে ব্যথা শুরু হয়েছে ববির ব্রেনে। সিনড্রোম দেখা দিয়েছে ডেঙ্গু থেকে অন্য রোগের। ববিকে পুরো একমাসের বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কয়েক দিনের মধ্যে অবস্থার পরিবর্তন না হলে শিগগির চিকিৎসার জন্য ববিকে দেশের বাইরে নেয়ারও পরিকল্পনা হচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে