টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯,৪:৫০ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

টাঙ্গাইল পৌর শহরে দুর্বৃত্তরা সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী এবং তার চার বছরের শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায়। নিহত দু’জন হলেন- টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং মেয়ে আলিফা (৪)।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন।

নিহত নারীর স্বামী আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসা করেন। রাতে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে